G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালী প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র জন্মবার্ষিকী উদযাপন

0

 

বোয়ালখালী উপজেলা প্রশাসন উদ্যােগে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদের অপরাজিতা কক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন চট্টগ্রাম ৮আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, কৃষি অফিসার আতিক উল্লাহ, আলহাজ্ব রেজাউল করিম বাবুল, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান, কাজল দে চেয়ারম্যান, সফিউল আলম সেতু চেয়ারম্যান,
পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী সাংবাদিক সৈয়দ নজরুল ইসলাম উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সকাল ১০.৩০ মিনিটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদ খতিব মাওলানা ইলিয়াছ সিকদার।

আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সাথে আমি
যখন ১৯৬৯ সালে চট্টগ্রামের ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব ছিলাম তখন থেকে আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তিনি চট্টগ্রামের মানুষকে অনেক ভালোবাসতেন। তিনি ক্রীড়া সংগঠক ও মহান মুক্তিযুদ্ধ চলাকালে নেতৃত্ব দিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা দরবারে শেখ কামালের আজ ৭২ তম জন্মদিনে আত্মার মাগফেরাত কামনা করছি ও ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্য সহ সাহাদাৎ বরণ কারি সকলের আত্মার মাগফেরাত কামনা করছি।
সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ জহুরুল ইসলাম জহুর, শেখ শহীদুল আলম সহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.