বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0fc70fab f765 4521 baf5 d2cc3f864da8 1
শেয়ার করুন:
মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে কানেতা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার  (২৫ আগস্ট) দুপুর ১২.২০ মিনিটের দিকে   উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশু কানেতা ওই এলাকার মোঃ সোহেলের কন্যা ।
বাড়ির খুব পাশেই তাদের ব্যবহারের  পুকুরটি। দুপুরে শিশু কন্যা কানেতা কে বাড়ীর আশেপাশে খোঁজাখুঁজি করলে শিশুর এক চাচা বাড়ীর পাশে সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাকে। সেখান থেকে  শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত (সেকমো) বোরহান উদ্দীন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Powered by Done 5 Technologies