Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীর মেধস মুনির আশ্রম এখন তীর্থ ও  পর্যটন কেন্দ্র, বেড়েছে দর্শনার্থী সখ্যা

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:  মহাসমারোহে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব।আগামী ১১অক্টোবর থেকে দূর্গা পূজা আরম্ভ হবে।

এ উপলক্ষে দর্শনার্থী বেড়েছে চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ের মেধস মুনির আশ্রমে। পুরাণ মতে, এ আশ্রমেই প্রথম সাকার দুর্গা পূজা করেছিলেন রাজা সুরথ।

রামায়ণ অনুসারে, শরৎকালে আশ্বিনে দুর্গা পূজার প্রচলন রামচন্দ্রের হাত ধরে। তবে বিভিন্ন পুরাণ থেকে জানা যায়, তারও আগে দুর্গা দেবীর পূজা করেছিলেন সুরথ নামে এক রাজা। আর তিনি এ পূজা করেছিলেন মেধস মুনির আশ্রমে। প্রখ্যাত সাধক স্বামী বেদানন্দের মতে, এ আশ্রমের অবস্থান অন্য কোথাও নয়, চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ে।

সাধারণত সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায় সবসময় মুখরিত থাকে মেধস মুনির আশ্রম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এ আশ্রম ও সংলগ্ন মন্দির ধ্বংস করেছিল। পরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অর্থায়নে পুনরায় মন্দির ও আশ্রম নির্মাণ করা হয়। ৬৮ একর জায়গাজুড়ে এ আশ্রমে প্রতি বছর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়।৬অক্টোবর ধর্মীয় রীতি মেনে অনুষ্ঠিত হয়ে দুর্গা পূজা।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.