সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
সংগঠন সংবাদ

বীরকন্যা প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী।

242591277 583835302758529 4520648493411155622 n
শেয়ার করুন:

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯তম আত্নহুতি দিবস স্মরণে ‘শতকোটি চেতনার গর্বিত শিহরণ” শীর্ষক স্মরণ অনুষ্ঠান ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন আগরতলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন,শিক্ষাবিদ অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী,সাংবাদিক মীর্জা ইমতিয়াজ শাওন,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল,ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন বীরকন্যা প্রীতিলতা শুধু চট্টলার নয় সমগ্র বাঙালীর অহংকার।।দেশমাতৃকা ও দেশের স্বাধীনতার জন্য সেদিন তিনি জীবন উৎসর্গ অনন্য নজির স্হাপন করেছেন।বাঙালীর নারী সমাজে নারী শহীদ হিসেবে যুগ যুগ প্রজন্মের কাছে আদর্শিক এক স্বমহিমান্বিত নাম হয়ে চির অমর হয়ে থাকবে।বক্তারা বলেন এই মহিয়সী, দেশপ্রেমিক নারী বীরকন্যা প্রীতিলতার মুল্যায়ন স্বরুপ তাঁরই জন্মস্হান বিপ্লবতীর্থ পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানান।।সাথে সাথে বীরকন্যা প্রীতিলতার সংগ্রামী জীবনী পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্তির দাবী জানান।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies