গারাংগিয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা ময়দানে তরিক্বত সম্মিলনে বক্তারা
গারাংগিয়া দরবার শরিয়ত ভিত্তিক বিশুদ্ধ তরিকত চর্চার অন্যতম কেন্দ্র
Related Posts
গারাংগিয়া শরীফের কর্ণধার গাউসুস ছাকলাইন সুলতানুল আওলিয়া হযরত শাহ্ছুফি মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ (রহ.) (বড় হুজুর কেবলা) এর ৪২তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে ত্বরিকত সম্মেলন, যিকর, ওয়াজ ও দোয়া মাহফিল শাহ মজিদিডা ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের তত্ত্বাবধানে চট্টগ্রামের সাতকানিয়ার গারাংগিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে আজ (২১ অক্টোবর) বৃহাস্পতিবার বাদে আসর অনুষ্ঠিত হয়েছে। তরিক্বত সম্মিলনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন পীরে তরিক্বত হযরতে গারাংগিয়া পীরে তরিক্বত শাহ্ মাওলানা আনওয়ারুল হক সিদ্দিকী,বাঁশখালীর শাহ্ সাহেব কেবলা হযরত আলহাজ্ব শাহ্ছুফি মোহাম্মদ ইছহাক, পীরে তরিক্বত শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা হযরত আলহাজ শাহসুফি মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী।এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ছিলেন আঅন্তর্জাতিক ইসালামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, সম্মিলনের ওয়ায়েজি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান শামসী, মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, মাওলানা ড. এনামুল হক মুজাদ্দেদী, মাওলানা আবদুল জলিল, মাওলানা ঈসা, মাওলানা নুরুল আজিম, আলহাজ্ব মাওলানা দলিলুর রহমান আল-কাদেরী, মাওলানা আহমদ নজির, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শাহ আলম, মাওলানা শাব্বির আহমদ উসমানী, শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী। হযরত বড় হুজুর কেবলার শানে মরছিয়্যাহ পাঠ করেন শাহজাদা মুহাম্মদ বিন মাহমুদ মজিদী ও শাহজাদা আহমদ বিন মাহমুদ মজিদী। আমন্ত্রিত খোলাফায়ে কেরামরা হচ্ছেন মাওলানা ক্বারী আব্দুল মাবুদ, মাওলানা শাব্বির হোসাইন আমিরী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আবদুল হালিম ফকির, শাহ্সুফি আবদুস সালাম ফকির, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা মাহমুদুল হাসান।লতিফ আনওয়ার চৌধুরী,মাওলানা মীর আহমদ আনসারী, মাওলানা আনোয়ারুল ইসলাম, আবদুল মান্নান ফারুকী। শাহজাদা মঈনুদ্দিন মজিদী,সম্মিলনে বক্তারা বলেন গারাংগিয়াআধ্যাত্মিকতা হচ্ছে স্বীয় আত্মার চরম উৎকর্ষসাধনপূর্বক স্রষ্টার সান্নিধ্য লাভের উপযুক্ততা অর্জন করা। আল্লাহ্্পাকের নৈকট্য লাভের প্রধান শর্ত হচ্ছে নিজ আত্মাকে কলুষমুক্ত করে, স্রষ্টার আরাধনাকে প্রধান বিবেচনাপূর্বক ক্ষণস্থায়ী দুনিয়াকে তাচ্ছিল্য করা। যারা এ প্রক্রিয়ায় আত্মশোধনে সফল হয়েছে, তাঁরাই সম্মানের আসনে উজ্জীবিত হয়েছে। দেহ হচ্ছে পাপ-পুণ্যের আধার। মানুষের এই ক্ষুদ্র, পচনশীল দেহটি রহস্যে ভরপুর। সুন্দর চামড়ার আবরণের ভেতর রয়েছে বীভৎস সব উপকরণ।গারাংগিয়া দরবার শরিয়ত ভিত্তিক বিশুদ্ধ তরিকত চর্চার অন্যতম কেন্দ্র। সভাপতি শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদি (ম.জি.আ.) পীর সাহেব কেবলা দরবারে গারাংগিয়া আলীয়া হেদায়তি নছিহত, যিকর, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মিলনের সমাপ্তি হয়।