যোগে যোগে মুনাফেকিদের মাধ্যমেই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে
চুনতীর ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৬ষ্ঠ দিনের আলোচনায় বক্তারা
শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫১তম সীরতুন্নবী (সা.) মাহফিলের ৬ষ্ঠ দিনের অনুষ্ঠান ২৩ অক্টোবর শনিবার চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজকের দিবসের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আতাউল হাকিম ছফওয়ান ও ফরহাদুল ইসলাম ফাহাদ। না’আতে রসূল পরিবেশন করেন আলহাজ্ব মোহাম্মদ আবুল ফয়েজ ও মাওলানা জহির উদ্দীন। ছদরে মাহফিল ছিলেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব মাওলানা আবদুস সোবহান। ধর্মীয় আলোচনা করেন চকরিয়াস্থ আমজাদিয়া রফিকুল ইসলাম ফাযিল মাদরাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা কফিল উদ্দীন, নেসারিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা নুরুল বারী ও ঢাকার ধানমন্ডিস্থ মসজিদুত তাকওয়া’র খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম।আলোচকবৃন্দ বলেন, মুনাফেকি কবিরা গোনাহসমূহের মধ্যে অন্যতম। কুফর, শিরক, অহংকার যেমন মারাত্মক কবিরা গোনাহ, ঠিক মুনাফেকিও তারচেয়ে কোনো অংশে কম নয়। কেননা মুনাফেকির মাধ্যমেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম ও মুসলমান। এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের প্রায় মজলিসে মুনাফেকি থেকে বিরত থাকতে বলতেন। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সীতাকু- কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব অলি উদ্দিন, মাহবুবুল হক, মাওলানা আবদুল করিম, তৈয়বুল হক বেদার, শাহজাদা ইমাম বায়হাকি প্রমুখ।