প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী এমপিগোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২১
সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে শাকপুরা ও কধুরখীল ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হয়েছে।
পি,সি সেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে কধুরখীল ইউনিয়নকে হারিয়ে শাকপুরা ইউনিয়ন বিজয়ী হয়েছে।
ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস,এম সেলিম, দক্ষিন জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান। এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মহাসচিব এস,এম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত শাহাদাৎ হোসেন,
যুগ্ম মহাসচিব এম,এ আলী আকবর, যুগ্ম মহাসচিব ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, স্টান্ডার্ড ব্যাংকের পরিচালক মোঃ জাহেদুল হক, এএনএফএল গ্রুপের চেয়ারম্যান, আহসানুল করিম, ওসি মোঃ আবদুল করিম, ,চেয়ারম্যান বেলাল হোসেন, আবদুল মান্নান মোনাফ, কাজল দে,ও হেলাল উদ্দিন টিপুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।