সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
মিরসরাই সব খবর

শপথ নিলেন মিরসরাইয়ের ১৬ ইউপির ১৯২ জন সদস্য

08
শেয়ার করুন:

 

মিরসরাই প্রতিনিধি,শিহাব উদ্দিন শিবলু :মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। শপথে অংশ নেন ১৬টি ইউপির ১৪৪ জন সাধারণ ও ৪৮ জন সংরক্ষিত নারী সদস্য। এর আগে গত বুধবার ১৬ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
শপথ নেওয়া ইউপি সদস্যরা হলেন, ১ নং করেরহাট ইউপির নয়জন সাধারণ ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য, ২ নং হিঙ্গুলী ইউপির ৯ জন সাধারণ ও তিনজন সংরক্ষিত নারী সদস্য, ৩ নং জোরারগঞ্জ ইউপির নয়জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য, ৪ নং ধুম ইউপির ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য, ৫ নং ওসমানপুর ইউপির ৯ জন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য, ৬ নং ইছাখালী ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।৭ নং কাটাছরা ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।৮ নং দূর্গাপুর ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য। ৯ নং মিরসরাই সদর ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।১০ নং মিঠানালা ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।১১ নং মঘাদিয়া ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য। ১২ নং খৈয়াছরা ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।৬ নং ইছাখালী ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।১৩ নং মায়ানী ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য। ১৪ নং হাইতকান্দি ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।১৫ নং ওয়াহীদপুর ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য। ১৬ নং সাহেরখালি ইউপির নয়জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য।শপথ গ্রহণের আগে নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদেরকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং উপহার দেওয়া হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies