G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

পরশুরামে স্কুলের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

0

ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম অনন্তপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো পারভেজ (১২) নামের এক শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্ট হয়ে শুক্রবার সকালে মারা গেছেন। সে উপজেলার পুর্ব অলকা গ্রামের শাহ আলমের ছেলে। সে অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
সে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পুর্ব অলকা গ্রামের শাহ আলমের ছেলে। শাহ আলমের দুই ছেলে এক মেয়ের মধ্যে মো পারভেজ সবার বড়।
শুক্রবার (৫আগষ্ট) সকাল ১০টার দিকে পরশুরাম পৌর এলাকার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ছাদে এই ঘটনা ঘটেছে।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায় শুক্রবার সকালে মো পারভেজ সহপাঠিদের সাথে অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। এসময় হঠাৎ ফুটবলটি স্কুলের ছাদে উঠে গেলে মো পারভেজ ফুটবল আনতে ছাদে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপুষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যান। এসময় তার সহপাঠিরা তাকে বল নিয়ে নিচে নামতে চিৎকার করলেও না নামায় সহপাঠিরা ছাদে গিয়ে দেখেন বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে পারভেজ মারা গেছে।
খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পারজের মরদের নামিয়ে আনেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম জানান স্কুলের ছাদের বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বেলা সাড়ে ১২টার দিকে লাশ উদ্বার করে। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.