মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
খেলার মাঠ

কোহলি কেন ১৮ নম্বর জার্সি পরিধান করেন?

বিরাট কোহলি (Virat Kohli)
বিরাট কোহলি (Virat Kohli)
শেয়ার করুন:

জাতীয় দলে টেস্ট, ওডিআই, টি২০ থেকে আইপিএল দল আরসিবি। সব ধরনের ক্রিকেটেই বিরাট কোহলিকে দেখা যায় ১৮ নম্বর জার্সি পরে খেলতে বিরাট কোহলি (Virat Kohli) কে। রহস্যকি !

তবে বর্তমানে এই জার্সি নম্বর যে ব্র্যান্ড হয়ে গিয়েছে তা ভালো করেই জানেন কোহলি। ছোট ছোট বাচ্চাদের তাঁর জার্সি পরে খেলতে দেখে আপ্লুত বলে জানান কোহলি। এত ভালবাসা পাবেন কোনও দিন ভাবতেও পারেননি বলে জানিয়েছেন বিরাট।

লিওনেল মেসির LM10, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর CR7- মতই বিরাট কোহলির VIRAT 18 ব্র্যান্ড হয়ে উঠেছে। কিন্তু কেন পরেন বিরাট কোহলি ১৮ নম্বর জার্সি?

আইপিএলের গুরুত্বপর্ণ ম্যাচে সানরাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ উইনিং সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী হয়েছেন কোহলি। ছুয়ছেন গেইলকে।

আইপিএল কেরিয়ারের মাইলস্টোন স্পর্শ করার পর ম্যাচ শেষে বিরাট কোহলি জানান ১৮ নম্বর জার্সি পরার কারণ। যা জানলে অবাক হবেন আপনিও।

এরপরই এই জার্সি কীভাবে তার জীবনের সঙ্গে জরিয়ে গিয়েছে সেই রহস্যভেদ করেন কোহলি। কোহলির জীবনের দু’টি বড় ঘটনা ঘটেছিল ১৮ তারিখ। একটি আনন্দের। অন্যটি দুঃখের।

প্রথমত বিরাট কোহলি জানান,”অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেই ১৮ নম্বর জার্সি পরে খেলেন বিরাট কোহলি। তবে তিনি এই নম্বরের জার্সি চাননি। আমাকে দেওয়াই হয়েছিল এই জার্সি।”

কোহলি বলেন,”২০০৮ সালের ১৮ অগস্ট ভারতের হয়ে আমার অভিষেক হয়েছিল। তার ঠিক দু’বছর আগে ২০০৬ সালের ১৮ ডিসেম্বর আমার বাবা মারা গিয়েছিল। এইভাবেই জীবনের সঙ্গে জরিয়ে গিয়েছে ১৮ নম্বর জার্সি।” নিউজ২৮ বাংলা।

 

Powered by Done 5 Technologies