সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
দেশের খবর বোয়ালখালী

মাদক সেবনকারী ও বিক্রয়কারী দুজন সমান অপরাধী-সাংসদ আল মাহমুদ

নোমান আল মাহমুদ।
শেয়ার করুন:

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:মাদক যে সেবনকরে এবং বিক্রি করে দুজন সমান অপরাধী।‘মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থানা পুলিশ যেন কোন ধরনের কার্পন্য না করে। সে লক্ষ্যে পুলিশকে কাজ করার নির্দেশ প্রদান করেন সাংসদ নোমান আল মাহমুদ।

বুধবার (২৬ জুলাই) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ সন্মেলন কক্ষ (স্বাধীনতা) হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন ।

এমপি আরও বলেন, স্কুল কলেজ চলাকালীন সময়ে কোন ইভটিজিং, কিশোর গ্যাং কিংবা অনাকাঙ্ক্ষিত কোন ধরনের ঘটনা যাতে না ঘটে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতিক সেন, পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো রেজাউল করিম বাবুল, পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ডেপুটি জোনাল ম্যানেজার এ কে এম মাসুদুর রহমান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান মো. মোকারম, মো. বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, কাজল দে, শফিউল আজম শেফু আব্দুল মান্নান মোনাফ বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies