শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম শিক্ষা

চন্দনাইশের সমাজ সংস্কৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন

IMG 20230918 WA0009
শেয়ার করুন:

বিশিষ্ট ইতিহাসবেত্তা ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন প্রণীত ও সম্পাদিত চন্দনাইশের সমাজ সংস্কৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন করে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, স্বস্ব জাতীর আদি ইতিহাস নবপ্রজন্মের সামনে তুলে ধরা লেখক গবেষকদের পবিত্র দায়িত্ব। আমাদের চন্দনাইশের সেই প্রাচীন গৌরব উজ্জল হাজার বছরের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন মহান দায়িত্ব পালন করেছেন। এই কর্তব্য পালনের জন্য আমি লেখককে সাদুবাদ জানাই। গতকাল সন্ধ্যায় আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি’র সদরঘাটস্থ অফিস কার্যালয়ে চন্দনাইশের সমাজ সংস্কৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ দিদারুল আলম চৌধুরী, আলহাজ্ব মো. জহির উদ্দিন, মো. জসিম উদ্দিন, পাভেল বড়ুয়া আশিষ, লেখক ও গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন প্রমূখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies