রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
চট্টগ্রাম চন্দনাইশ

কাল মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী

নাজিম উদ্দিন চেয়ারম্যান
এ কে এম নাজিম উদ্দিন
শেয়ার করুন:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১৯ নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাস্টার এ কে এম নাজিম উদ্দিন বিএসসি একজন নিবেদিত সমাজসেবক ও শিক্ষক ছিলেন।

কাল ৯ ডিসেম্বর তাঁর ৮ম মৃত্যুবার্ষিকী। তিনি ২৯ মার্চ ১৯৫১ ইং সালে তৎকালীন পটিয়া থানার (বর্তমান চন্দনাইশ উপজেলার) বরকল ইউনিয়ন পূর্ব কানাই মাদারী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম শহরের চকবাজারস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৪ বছর। তাঁর পিতার নাম কামাল উদ্দিন আহমদ এবং মাতার নাম আনোয়ারা বেগম।

কর্মজীবনে তিনি বরমা ইউনিয়ন পরিষদের কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে চন্দনাইশ উপজেলার ১৯নং (বর্তমান ৪ নং) বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘ সাত বছর দক্ষতা ও সততার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পূর্ব কানাই মাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং দেশ মাতৃকা সোসাইটির পরিচালক ও চেয়ারম্যান ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি বহু স্কুল, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies