G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কাল সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সাথে এটিএন এডুকেশন ও উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা

0

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সাথে এটিএন এডুকেশন ও উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা কাল মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এটিএন এডুকেশন ও ব্রিটিশ বাংলাদেশী উদ্যোক্তাদের সাথে সুশীল সমাজের নেতৃবৃন্দ ও তরুণ উদ্যোক্তাদের এক আলোচনা সভা আগামীকাল ৯ জুন ২০২৪, রবিবার সন্ধ্যা ৬ টায় নগরের আগ্রাবাদস্থ চট্টগ্রাম উইমেন চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় এটিএন এডুকেশন, এটিএন মিডিয়া কমিউনিকেশন, এটিএন লাইফ স্টাইল এর সিও সাজেদুর রহমান মুনিমসহ ব্রিটিশ বাংলাদেশী উদ্যোক্তা, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ফাউন্ডার প্রেসিডেন্ট মিসেস মনোয়ারা হাকিম আলী। বিশেষ অতিথি থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি)র সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক – দক্ষিণ) মাহমুদুল হাসান ও এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ নওশেদ সরোয়ার পিল্টু। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো : শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.