G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঈদের মূল শিক্ষা হিসেবে ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেছেন।

মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বছর ঘুরে আবারও মুসলিম বিশ্বের দরজায় এসেছে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে তিনি দেশ ও বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান।

বার্তায় তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা কেবল আনন্দের উৎসব নয়; এটি স্রষ্টার প্রতি বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের দৃষ্টান্ত এই দিবসকে মুসলিমদের কাছে বিশেষ মর্যাদা দিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সবাই যেন ঈদ উদ্‌যাপন করেন এবং মহান আল্লাহ যেন মানুষের কোরবানি ও ইবাদত কবুল করেন।

তিনি দেশ, মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য দোয়া করেন। একই সঙ্গে বিশ্বজুড়ে সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহার বরকতে মানুষের জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.