G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সাড়ে তিন মাসেই দায়িত্ব ছাড়লেন দীপেন দেওয়ান

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ গ্রহণ

0

অনলাইন ডেস্ক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে সোমবার সকালে হাতে লেখা একটি আবেদনপত্রের মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত জানান দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন।

জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্থান পান দীপেন দেওয়ান। দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে তিন মাসের মাথায় তাঁর এই পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে অসুস্থতার কথা বলা হলেও বিষয়টি নিয়ে পার্বত্য অঞ্চলে নানা আলোচনা চলছে। এদিকে তাঁর পদত্যাগের পর রাঙামাটিসহ বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে এবং অনেকে পুনর্বহালের দাবিও জানিয়েছেন। আরও পড়ুন : দীপেন দেওয়ানের পদত্যাগে পাহাড়ে তোলপাড়

দীপেন দেওয়ানের পদত্যাগ গ্রহণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.