শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেনসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রীমানবতার সেবায় নিবেদিত প্রাণ, সমাজকল্যাণে অনন্য এক ব্যক্তিত্ব—কাজী আমান উল্লাহ আমানবিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
কভার জাতীয়

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএ

১৪৭ পোশাক কারখানা বন্ধ, ৯২টিতে আংশিক উৎপাদন: বিজিএমইএ
শেয়ার করুন:

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাকশিল্পে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের উৎসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি জানান, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের প্রভাব এখনো কাটেনি। শনিবারও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে, ৯২টি কারখানায় সীমিত পরিসরে উৎপাদন কার্যক্রম চলছে।

শ্রমিক অসন্তোষে চাপে মজুরি বোর্ডের আলোচনা

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা অব্যাহত থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

তবে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের উদ্যোক্তারা নতুন মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানান তিনি।

শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে উদ্বেগ

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান আরও বলেন, শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি সামাল দিতে শ্রমিক ফেডারেশনগুলোও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে তৈরি পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে বিজিএমইএ সভাপতির বক্তব্যে।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies