বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদীদেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-সবচেয়ে বেশি গোপালগঞ্জেরোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী করল আইসিজেঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকপ্রধানমন্ত্রীকে ঐক্য পার্টি’র এক গুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপিসাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাচসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার
আইন-বিচার টপ নিউজ সারা-বিশ্ব

আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশা

আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশা
শেয়ার করুন:
কক্সবাজারের শরণার্থীশিবিরে বড় পর্দায় রায় দেখলেন হাজারো রোহিঙ্গা; মিয়ানমারে নিরাপদে ফেরার প্রত্যাশা।

চাটগাঁর তাজ ডেস্ক: রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রায় ঘোষণার সময় শরণার্থীশিবিরের বিভিন্ন স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার দেখেন হাজারো রোহিঙ্গা।

দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক আদালতের এই রায়কে ন্যায়বিচারের পথে বড় অর্জন হিসেবে দেখছেন তাঁরা। রায় ঘোষণার পর শিবিরে উপস্থিত অনেককে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

রায়ে সন্তুষ্টি, নিরাপদ প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা প্রতিনিধিরা জানিয়েছেন, এই রায় তাঁদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। তবে শুধু রায় ঘোষণাই যথেষ্ট নয়; এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি সৈয়দ উল্লাহ আশা প্রকাশ করেছেন, এই সিদ্ধান্ত তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করেন।

আদালত জানান, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও নির্যাতন চালিয়েছে। এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল।

ক্ষতিপূরণ ও নিরাপদে ফেরার নির্দেশ

ঐতিহাসিক এই রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত এল।

রোহিঙ্গাদের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে এই রায় তাঁদের নাগরিক অধিকার, নিরাপত্তা ও নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পথ সুগম করবে।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies