বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাচসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তারআনোয়ারায় এমপির বাড়ির অদূরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২যথেষ্ট হয়েছে আর নয়, নাশকতাকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রীগ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বানবিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানরামদা-কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধকিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
লাইফস্টাইল

পিছনের পকেটে মানিব্যাগে শরীরে যেসব ক্ষতি হয়

Screenshot 20201026 212353 Gallery
শেয়ার করুন:

 

পিছনের পকেটে মানিব্যাগে শরীরে যেসব ক্ষতি হয়
প্যান্ট বা ট্রাউজারের পিছনের পকেটে মানিব্যাগ রাখা আমাদের সাধারণ অভ্যাস। প্রয়োজন হলে পিছনের পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকেই লেনদেন সারা হয়। কাজ শেষে সেটি আবার চালান দেয়া হয় পিছনের পকেটে। কিন্তু এই অভ্যাস মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেয়।

যুক্তরাষ্ট্র্রের ইনস্টিটিউট অব হেল্‌থ সায়েন্সের গবেষকরা ছেলেদের হাড়ের সমস্যা এবং পায়ে বা কোমরে বাতের ব্যাথার জন্য পিছনের পকেটে মানিব্যাগ রাখাকেই দায়ী করেছেন।
বিশেষজ্ঞদের মতে, প্যান্টের পিছনের পকেট যেখানে থাকে, ঠিক সেখানেই অবস্থান করে সায়াটিক স্নায়ু। দীর্ঘ সময় ব্যাগ রাখায় এবং ওই অবস্থায় চেপে বসে থাকার কারণে সায়াটিক স্নায়ু ও সংশ্লিষ্ট পেশীর ওপর চাপ পড়ে। এতে ফিমার হাড়ের মাথাতেও চাপ পড়ে। ফলে কোমরে ব্যথা ও হাড়ের সমস্যা দেখা দেয়।

অনেক বিশেজ্ঞরা মনে করেন, দীর্ঘ সময় ধরে প্যান্টের পিছনের পকেটে ব্যাগ রেখে দেয়ায় সায়াটিক নার্ভের নিচে থাকা তন্তুর উপরেও চাপ পড়ে। এতে কোমরে ব্যথা তো হয়ই, কারও কারও ক্ষেত্রে পা অবশ হয়ে যাওয়া থেকে শুরু করে হাড়ের ক্ষয়ও ঘটে।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies