মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
কুতুবদিয়া দক্ষিণ চট্টগ্রাম

শাহ আবদুল মালেক আল কুতুবী (রহঃ) এর সহধর্মিণীর ইন্তেকাল

FB IMG 1604059461324 1
শেয়ার করুন:

 

হযরত মাওলানা শাহ আবদুল মালেক আল কুতুবী ( রহঃ) এর সহধর্মিণী দ্বিতীয় ফাতেমা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত তিনটা ২৫ মিনিটে চট্টগ্রাম শহরের বাসভবনে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার নাতি মুহাম্মদ আমান উল্লাহ। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিলো ৭২ বছর।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমার প্রথম নামাজে জানাজা আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম শহরের জমিয়াতুল ফালাহ মসজিদে প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা কক্সবাজারের কুতুবদিয়াস্থ কুতুব শরীফ দরবার প্রাঙ্গণে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁহার মৃত্যুতে দরবারের আশেক, ভক্ত অনুরক্ত ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies