সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় বাস খাদে পড়ে নিহত ১ আহত ২০ জন

FB IMG 1609245488803
শেয়ার করুন:

 

মোঃ রিফাত সাতকানিয়া প্রতিনিধি: আজ (মঙ্গলবার) ২৯ ডিসেম্বর পৌনে ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তর পাশে ওবাইদিয়া সড়ক এলাকায় ওভার টেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির উদ্দিন (৩০) কক্সবাজারের চকরিয়া চিরিংগা এলাকার আবু বক্করের ছেলে ও বাসের সুপারভাইজার। এসময় আহত হয়েছে গাড়ির অন্তত ২০ যাত্রী। দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আহত সবার পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি।সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, (ঢাকা মেট্রো-ব-১৪-১১৪৫) শ্যামলী নামের লোকাল বাস খাদে পড়ার খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্বার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করেন, এবং দোহাজারী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রাও উদ্ধার কাজে সহযোগিতা করেন।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies