শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
সব খবর সারা-বিশ্ব

জনসনের ভ্যাকসিনে ‘আশার আলো’

resize 350x300x1x0 image 218321 1611989116
শেয়ার করুন:

 

বিদেশ সংবাদ: জনসন অ্যান্ড জনসনের এক ডোজ ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর বলে দাবি করেছে কোম্পানিটি। একাধিক মহাদেশে ব্যাপক ট্রায়াল শেষে শুক্রবার এ ঘোষণা দিয়েছে জনসন অ্যান্ড জনসন।

কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার নতুন ধরন থেকে সুরক্ষা পেতে এটি কম কার্যকর হবে। তবে বিশ্বজুড়ে করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন ৮৫ শতাংশ সুরক্ষা দেবে, যার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।

করোনার মৃদু, মাঝারি ও মারাত্মক সব ধরণের বিরুদ্ধে এই ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে ৭২ শতাংশ কার্যকর। কিন্তু দক্ষিণ আফ্রিকায় এর কার্যকারিতা ৫৭ শতাংশ। তবে ল্যাটিন আমেরিকায় এটি ৬৬ শতাংশ কার্যকর।

কোম্পানির সিইও এলেক্স গ্রোস্কি বলেছেন, গুরুত্বপূর্ণ এই মাইলস্টোনে পৌঁছাতে পেরে আমরা গর্বিত। বিশ্বব্যাপী সবখানে সকলের জন্য জরুরি ভিত্তিতে এই স্বাস্থ্য সংকট অব্যাহতভাবে মোকাবেলাই আমাদের অঙ্গীকার।

হোয়াইট হাউস মুখপাত্র জেন পাসাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই তথ্যে খুবই উৎসাহিত হয়েছেন। ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এ বিষয়ে তাদের মূল্যায়ন কাজ চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

কোম্পানিটি বলছে, তারা ফেব্রুয়ারির প্রথমেই যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের আবেদন করবে।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি পর্যুদস্ত যুক্তরাষ্ট্র এর আগে ফাইজার ও মর্ডানার ভ্যাকসিন অনুমোদন করেছে। এ দুইটি ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর।

এদিকে জে অ্যান্ড জে’র ভ্যাকসিন এক ডোজই দিতে হবে এবং এটি তিন মাস পর্যন্ত ২ থেকে ৮ ডিগ্রী তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। জে অ্যান্ড জে বলছে, অনুমোদিত হলে তারা যুক্তরাষ্ট্রে জুনের শেষ নাগাদ ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করবে।

কোম্পানিটি তৃতীয় ধাপের পরীক্ষা ৮টি দেশের ৪৩ হাজার ৭৮৩ জনের ওপর চালিয়েছে। এদের মধ্যে ৩৪ শতাংশ ৬০ বছরের বেশি বয়সী।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies