রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
অপরাধ দক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালী ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আটক ১

20210130 145459
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
বর্তমানে এখন ইয়াবা টেবলেট যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। এটাকে রোধ করতে বোয়ালখালী থানা সবসময় আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গতকাল এক যুবকের আটক করেছে থানা পুলিশ। তার নাম মো. ইমতিয়াজ (২৩) মায়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার বরই সিকদার পাড়ার মৃত শমছু আলমের ছেলে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরণার্থী ক্যাম্পে থাকে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পৌণে ১১ টার সময় উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে আটক করা বলে জানায় পুলিশ। এ সময় তার পরনের প্যান্টের পকেটে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বোয়ালখালী থানা উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, ফকিরাখালী বাজার এলাকায় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা যুবক ইমতিয়াজকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার সাথে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেহ তল্লাশী করে পরনের প্যান্টের পকেটে ২টি প্যাকেটে ২০০ করে মোট ৪শত গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies