শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীতে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

IMG 20210208 122400 scaled
smart
শেয়ার করুন:

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী  প্রতিনিধিঃ

বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ৩ ব্যক্তি ও পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় বাঁশখালী ইকোপার্কের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ।

IMG 20210208 122011
smart

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মাদ ইয়াছিন নেওয়াজ,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নুর জাহান বেগম, দীপান্বিত ভট্টাচার্য্য, বাহারচড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা ও ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ ক্ষতিগ্রস্ত পরিবার, বিভিন্ন পত্রিকার গনমাধ্যম কর্মী ও বন কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে নিহত পরিবারের কমল রুদ্র ১ লক্ষ টাকা, আহত আবুল কালাম চৌধুরী ৫০ হাজার এবং ফসলের ক্ষতির জন্য মোঃ এয়াকুব কে ২০ হাজার টাকা মোট ১লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রধান করা হয়েছে।

Powered by Done 5 Technologies