বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টির
দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীর করোনার টিকা নিলেন পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী

IMG 20210218 115605 scaled
smart
শেয়ার করুন:

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে করোনার টিকা গ্রহন করেছেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার, পৌরসভার কাউন্সিলর জমশেদ আলম, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের মো: জয়নাল আবেদীন, মো: শাহেদ মিয়া, শিপংকর সুশীল, জয়নাল আবেদীন পৌরসভার সড়কবাতি পরিদর্শক মোঃ জমির উদ্দীন।
i

এ ব্যাপারে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত বিশ্বের সবচেয়ে উন্নত ও দামী করোনার টিকা বাংলাদেশে বিনামূল্যে প্রদান করা হয়েছে, এটি প্রধানমন্ত্রীর উপহার।

একটি মহল করোনার টিকা নিয়ে অপ-প্রচার চালাচ্ছে। তাদের ভুল ধারনাকে ভেঙে দিতে আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে করোনার টিকা গ্রহণ করলাম। পর্যায়ক্রমে সকল শ্রেণি পেশার মানুষ এ টিকা গ্রহণ করতে পারবে।

Powered by Done 5 Technologies