মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত
চট্টগ্রাম

হারুন ইজহার আটক

578970 198
ছবি : সংগৃহীত
শেয়ার করুন:

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজহারকে র‌্যাব আটক করেছে বলে দাবি করেছেন তার ব্যক্তিগত সহকারী। তবে র‌্যাবের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরের লালখান বাজার মাদরাসা থেকে র‌্যাব তাকে আটক করে। তিনি ওই মাদরাসার শিক্ষক। এ ছাড়া হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে হারুন ইজহারকে আটকের বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র‌্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা ফোন ধরেননি।

গত ২৬ মার্চ সহিংসতার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ১০টি মামলা হয়। এতে প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেফতার হন প্রায় ৪০ জন নেতা-কর্মী।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies