মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
চট্টগ্রাম

পুরনো রূপে ফিরেছে চট্টগ্রাম

ctg
শেয়ার করুন:

বিধি-নিষেধ তুলে নেওয়ার পর চট্টগ্রামে বেড়েছে গণপরিবহন। সেই সঙ্গে বেড়েছে জনসমাগমও।

এতে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয়েছে যানজট।

বুধবার (১১ আগস্ট) নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

যাত্রীরা বলছেন, গণপরিবহন খুলে দেওয়ায় গন্তব্যে যাওয়া সহজ হয়েছে। এতদিন যে ভোগান্তি ছিল তাও কমে এসেছে।
হারুন নামে এক ব্যাবসায়ি বলেন, গণপরিবহন চালু হয়েছে- বিষয়টি স্বস্তির। কিন্তু অনেক চালক দ্বিগুণ ভাড়া দাবি করছে যাত্রীদের কাছে। এ নিয়ে চলছে বাগবিতণ্ডা। আবার যানজটও বেড়েছে নগরে।

জাহিদ হোসেন নামে আরেক যাত্রী জানান, গণপরিবহনে নতুন করে নৈরাজ্য শুরু হয়েছে। সরকারি নির্দেশনার পরও সড়কে নেমেই নিয়মিত ভাড়ার চেয়ে বেশি দাবি করছে। এতদিন সড়কে গাড়ি ছিল না। ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের। আবার এখন গাড়ি বেড়েছে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। একসঙ্গে দুই যাত্রীকে পাশাপাশি বসানো হচ্ছে। বিষয়গুলো মনিটরিং এর আওতায় আনা জরুরি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা বলেন, অনেকদিন পর গণপরিবহন চালু হয়েছে। এই কয়েকদিন শ্রমিকরা মানবেতর জীবনযাপন করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলেও গণপরিবহন চলাচল করতে দেওয়ায় আমরা খুশি। সব শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে, সকলে যাতে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালায়।

এর আগে গত ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন দেয় সরকার। পরে ঈদুল আজহাকে সামনে রেখে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল রাখা হলেও ২৪ জুলাই থেকে ১০ আগস্ট পুনরায় গণপরিবহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies