সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশ
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে র‌্যাবের অভিযানে এলজি সহ আটক ১

IMG 20210920 213849
শেয়ার করুন:


মুহা.মিজান বিন তাহের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ এর অভিযানে ১ টি থ্রি কোয়ার্টার এলজি, ০১ রাউন্ড গুলি, ১ টি চাকু এবং ১ টি দা’সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে ।IMG 20210920 WA0051

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলমগীরের পুত্র মোঃ লোকমান হাকীম (২০) কে আটক করে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে ৯ টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।IMG 20210920 WA0052

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তারা গন্ডামারা এলাকায় অবস্থানের খবর পেয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধা ৭ টার দিকে অভিযান চালিয়ে ১ টি থ্রি কোয়ার্টার এলজি, ১ রাউন্ড গুলি, ১ টি চাকু এবং ১ টি দা’সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Powered by Done 5 Technologies