মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
শিক্ষা ঢাকা

১৬ অক্টোবর থেকে ঢাবির সব বর্ষের ক্লাস-পরীক্ষা শুরু

ccc
শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আজ মঙ্গলবার আবাসিক হল খোলা হলেও ১০ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) শিক্ষার্থীদের জন্যও হলগুলো খুলে দেওয়া হবে। ১৬ অক্টোবর থেকে সব বিভাগ-ইনস্টিটিউটের সব বর্ষের শ্রেণি কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে৷

আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়৷ আজ সকাল আটটা থেকে অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে৷

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, ‘প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র থাকা সাপেক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের ১০ অক্টোবর থেকে হলে তোলা হবে৷ ১৬ অক্টোবর থেকে সব বিভাগ-ইনস্টিটিউটের সব বর্ষের শ্রেণি কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে৷

সেশনজট অবসানের জন্য পাঁচ দিনের পরিবর্তে এখন থেকে ছয় দিন কার্যদিবস থাকবে৷ শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে৷ এ ছাড়া প্রতিদিনই শ্রেণি কার্যক্রম চলবে৷’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব এ কে এম গোলাম রব্বানী জানালেন, ১০ অক্টোবর সকাল আটটা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে৷
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies