শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
আওয়ামী লীগ জাতীয় ঢাকা

প্রধানমন্ত্রীরির অভিনন্দন আতিকুল-তাপসকে

resize 350x250x0image 206023 1
শেয়ার করুন:

 

ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ও তাপস। নৌকা প্রতীক নিয়ে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন তাপস। আর উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আতিকুল।

গতকাল রাতে গণভবনে আতিকুল ও তাপসকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ বিজয় দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান সরকারের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন

ঢাকার দুই সিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ও তাপস। নৌকা প্রতীক নিয়ে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন তাপস। আর উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আতিকুল।

গতকাল রাতে গণভবনে আতিকুল ও তাপসকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ বিজয় দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান সরকারের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

ইভিএমের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করায় নগরবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় তাঁদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন। এ বিজয় দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান সরকারের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

বিএনপির ইভিএম–বিষয়ক অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোট কারচুপি বিএনপির একটি পুরোনো অভ্যাস। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। এ কারণে বিএনপি ইভিএমের বিরুদ্ধে অভিযোগ করেছে।’

নির্বাচনে কম ভোটারের উপস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোতেও এমন চিত্র (কম ভোটারের উপস্থিতি) দেখা যায়।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এ সময় বক্তব্য দেন।

Powered by Done 5 Technologies