মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
উত্তর চট্টগ্রাম চট্টগ্রাম ধর্ম

মাওলানা আবদুল মান্নানের খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদরাসায় রেকটর হিসেবে যোগদান

খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদরাসা
শেয়ার করুন:

চট্টগ্রাম সীতাকুণ্ডস্থ খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদরাসায় গত ২৮ মে, মঙ্গলবার নতুন রেকটর হিসেবে যোগদান করেছেন মাওলানা আবদুল মান্নান।

তিনি রানীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের এক সভায় মাওলানা আবদুল মান্নানকে রেকটর হিসেবে বরণ করে নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবু তাহের। এ সময় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা মঈনুল ইসলাম,

মাওলানা মো. ইবরাহিম, সুপারেনটেন্ট মাওলানা তাজুল ইসলাম, মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং পরিচালনা পরিষদের সদস্যরা। সভায় মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে অবদান রাখা শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত করা হয়।

Powered by Done 5 Technologies