মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

সাতকানিয়া চৌকি আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নিযুক্ত হলেন এডভোকেট হাফিজুল ইসলাম মানিক

IMG 20251206 WA0010
শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার: সাতকানিয়া চৌকি আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতি. জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে ৩০ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই নিয়োগের আদেশ প্রদান করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানা মুহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত সরকারি কৌঁসুলি এডভোকেট হাফিজুল ইসলাম মানিক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ছোট হাতিয়া মিয়া পাড়ার বাসিন্দা এবং মরহুম শামশুল আলমের জ্যেষ্ঠ সন্তান।

তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একইসঙ্গে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।নিয়োগের সংবাদে ডাক্তার মোহাম্মদ ফেরদৌস আলম ও সহকর্মী আইনজীবী,

রাজনৈতিক সহচর ও স্থানীয় জনসাধারণ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় আইন-অঙ্গনের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সিতাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies