সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
Uncategorized

বিজেপির জয়ে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

ctaj24.com3
শেয়ার করুন:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গণনার ফলাফলে দেখা গেছে, দলটি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে রয়েছে। ফলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তারা।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য অন্তত ১৪৮টি আসন প্রয়োজন।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী মমতার রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটতে চলেছে এবং রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

আনন্দবাজার জানিয়েছে, ফলাফলের এই ধারা সামনে আসতেই রাজ্যজুড়ে বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্‌যাপনে মেতে উঠেছেন। পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের আগে একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় যেসব নাম ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত এবং সাবেক সভাপতি দিলীপ ঘোষ।
সিতাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies