সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
জাতীয় ঢাকা দেশের খবর

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

হাম
শেয়ার করুন:

ঢাকা প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১২৭ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

তথ্য অনুযায়ী, গত একদিনে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৭১৯ জন।

একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ হাজার ৬১৯ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৫৮ জনের।

এছাড়া গত একদিনে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
/এস.টি

Powered by Done 5 Technologies