শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
ডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদীদেশজুড়ে গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-সবচেয়ে বেশি গোপালগঞ্জেরোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী করল আইসিজেঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকপ্রধানমন্ত্রীকে ঐক্য পার্টি’র এক গুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি
জাতীয় ঢাকা

পুরোপুরি লকডাউন ঢাকা

20200405 193020
শেয়ার করুন:

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ঢাকা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং ঢাকার বাইরে থেকে কোনো মানুষ যাতে ঢাকায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার তিনি এই নির্দেশনা দেন। আইজিপির এই নির্দেশে ঢাকা লকডাউনের কথা উল্লেখ না করা হলেও কার্যত ‘লকডাউন’ হলো ঢাকা।

এ অবস্থায় কেবল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পরিষেবার কাজে নিয়োজিতরা ঢাকায় ঢুকতে ও বের হতে পারবেন।

পুলিশ সদর দফতর আইজিপির এই নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছে। সদর দফতর জানায়, বাংলাদেশ পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সবাইকে ঘরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে বের না হয় সেজন্য কাজ করছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া পুলিশ কাউকে ঢাকার বাইরে যেতে দেবে না।তাই সবায় সচেতন হোন।

Powered by Done 5 Technologies