বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চুয়েট পরিবারের শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন:

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চুয়েট পরিবার।

শনিবার (১৪ ডিসেম্বর) চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চুয়েট স্বাধীনতা চত্ত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌনমিছিল করা হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies