বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বানবিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানরামদা-কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধকিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলের
অপরাধ

ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

ostro uddar14
শেয়ার করুন:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি বুলেট ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় বেলাল হোসেন ও তার পরিবারের কেউ সেখানে ছিল না।

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, বেলাল হোসেনের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এসময় সেখানে কেউ ছিল না।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ইউপি চেয়ারম্যানের বাড়ির সীমানা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র চেয়ারম্যানে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Powered by Done 5 Technologies