সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
চট্টগ্রাম দেশের খবর শিক্ষা

হেফাজতের আমীর আহমদ শফী হাসপাতালে

sjm Iran US 71405301
মাওলানা শাহ আহমদ শফী।
শেয়ার করুন:

 

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী।

বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে হাটহাজারী মাদ্রাসার সহকারৗ শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

আনাস মাদানী জানান, হজমজনিত সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফি। বুধবার সকাল থেকে পাতলা পায়খানার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা

শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

Powered by Done 5 Technologies