বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
আওয়ামী লীগ ওবায়দুল কাদের জাতীয়

বিএনপিকে মোকাবিলায় দলের ক্লিন ইমেজের দুই প্রার্থীই যথেষ্ট-ওবায়দুল কাদের

শেয়ার করুন:

 

ঢাকা প্রতিনিধি : ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের প্রচারণায় নামার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। দলের ক্লি ইমেইজের দুই প্রার্থীই বিএনপিকে মোকাবিলার জন্য যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর প্রথম বৈঠক শেষে ওবায়দুল কাদের আরও বলেন,ঢাকার দুই সিটি নির্বাচনে আচরণবিধি মানতে সংসদ সদস্য ও মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দল থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেয়া হয়েছে তাই তারা প্রচারণায় যাবেন না। সিটি নির্বাচনের দুই সমন্বয়ক তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমুও কর্মকাণ্ডের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করবেন না।

বিএনপি মহাসচিবের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি একবারও আচরণবিধি লংঘন করার মতো কাজ করেননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মিথ্যা অভিযোগের উদ্দেশ্যে কি?তিনি নিজে এমপি হয়ে পদত্যাগ করে নাটক করেছেন।

মুজিববর্ষ পালন প্রসঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুজিববর্ষ পালন করে মানুষের মন জয় করা যাবে না, তাহলে কি ভুয়া জন্মদিনে কেক কেটে মানুষের মন জয় করা যাবে?

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সম্মেলনের আগে ২৯টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাকি জেলাগুলোয় আগামী ৬ মার্চের মধ্যে সমাপ্ত করার জন্য দলের সভাপতি নির্দেশনা দিয়েছেন।সম্পাদকমণ্ডলীর প্রথম সভা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোববারের সভায় মূলত নতুন মুখগুলো পরিচিতি হয়েছে। দলের সভাপতির কিছু নির্দেশনা ছিল ছিল, সেগুলো নেতাদের জানিয়ে দেয়া হয়েছে।১৮ই জানুয়ারি আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবে বলে জানান ওবায়দুল কাদের।

ctaj24.com/st

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies