সোমবার, ২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
কক্সবাজার জাতীয় সব খবর

চাষিদের দাবি লবণের ন্যায্য মূল্যের

a6dd39e217a8ab27b2cafa388d1e6173 5e24afc82e0fe
শেয়ার করুন:

 

লবণের ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কক্সবাজারের লবণ চাষি বাঁচাও পরিষদ। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সাজেদুল করিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ পর্যায়ে প্রতিকেজি লবণের মূল্য চার টাকা। এ কারণে মৌসুমের শুরুতেই শত শত মেট্রিকটন লবণ মাঠে পড়ে রয়েছে। অথচ এক শ্রেণির লবণ সিন্ডিকেট দেশে লবণের কৃত্রিম সংকট দেখিয়ে ভিন্ন দেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা শুরু করেছে। তাই মাঠ পর্যায়ে লবণ উৎপাদনের বিষয়টি তদন্ত করে লবণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানান তারা।

এর আগে সকালে একইভাবে মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত সহ সাত দফা দাবিতে কক্সবাজারে মানবববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে লবণ চাষিরা।

এসময় বক্তারা বলেন, ‘কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকায় মাঠ পর্যায়ে উৎপাদিত লবণের দাম নেই, দেশে একটি শক্তিশালী সিন্ডিকেট কঠোরভাবে লবণের দাম নিয়ন্ত্রণ করে নানা প্রক্রিয়ায় বিদেশ থেকে অবৈধভাবে লবণ আমদানি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চরম সংকটে পড়েছে দেশীয় লবণ শিল্প ও চাষিরা।’

তাদের দাবিগুলো হলো- মাঠ পর্যায়ে লবণের মূল্য কেজি ১১ থেকে ১২ টাকা করা, লবণ আমদানি নিষিদ্ধকরণ, মানব দেহের ক্ষতিকর সোডিয়াম সালফেট ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি নিয়ন্ত্রণ করা, সোডিয়াম ক্লোরাইড আমদানি নিষিদ্ধ করা, সহজ শর্তে লবণ চাষিদের ঋণ প্রদান, জরুরি প্রয়োজনে বিসিকের মাধ্যমে ২ লাখ মেট্টিক টন লবণ মজুদ, প্রান্তিক চাষিদের ঋণ মওকুফ ও প্রণোদনা প্রদান।

বাংলাদেশ লবণচাষি বাঁচাও পরিষদের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম এর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন এলাকার লবণ চাষি ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Powered by Done 5 Technologies