সোমবার, ২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
অপরাধ চট্টগ্রাম সব খবর

ময়লার স্তূপে মিললো নবজাতক

1313a21770677b071e5236d312424d3c 5e2495548b791
শেয়ার করুন:

 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগর এলাকার ওয়েল মিলস্ জি.সি. ফ্যাক্টরির পাশে ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে বায়েজিদ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, ‘একটি কাপড়ের ব্যাগে শিশুটিকে কাঁথা মুড়িয়ে কে বা কারা রেখে যায়। এখন পর্যন্ত কেউ শিশুটির অভিভাবকের দাবি করেনি।’
ওসি প্রিটন সরকার জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রৌফাবাদ বেবি হোমে পাঠানো হয়েছে। ময়লার স্তুপে নবজাতক শিশুটিকে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে অক্সিজেন মোড়ের প্লাজমা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করেন। অবস্থা ভালো থাকায় চিকিৎসকের পরামর্শে সমাজসেবা পরিচালকের কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে প্রতিপালনের জন্য নগরীর রৌফাবাদের ছোট মনি নিবাসে (বেবি হোম) পাঠানো হয়।

সি-তাজ24.কম/এস.টি

Powered by Done 5 Technologies