শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
অপরাধ চট্টগ্রাম শিক্ষা

ঈর্ষান্বিত হয়ে প্রগ্রেসিভের বিরুদ্ধে অপপ্রাচার চালাচ্ছে

received 519718562071234 1
শেয়ার করুন:

 

এইচ.এম.সাইফুদ্দীন, উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোচিং প্রতিষ্টান “প্রগ্রেসিভ একাডেমি”র দীর্ঘ এক যুগের সফলতা ও এগিয়ে যাওয়ায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা অপপ্রাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্টানটির পরিচালক মুহাম্মদ ওসমান গণী। ২৬ মার্চ দুপুর ২টায় একাডেমি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটি বলেন তিনি।
লিখিত বক্তব্যে প্রগ্রেসিভ একাডেমির প্রতিষ্টাতা পরিচালক ওসমান গণী বলেন,
“আমি দীর্ঘ এক যুগ ধরে সুনামের সাথে এই প্রতিষ্টানের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু এ যাবত কোন শিক্ষার্থী ও অভিভাবক আমার কোন চারিত্রিক দোষ-ত্রুটি বের করার সুযোগ পায়নি।
আমার ব্যক্তিগত ও চারিত্রিক সনদের ব্যাপারে এই এক যুগের শিক্ষার্থী ও অভিভাবকগণই বিচার করবেন। কিন্তু গত কয়েক বছরে প্রাতিষ্টানিক নিয়ম ভঙ্গ ও উশৃঙ্কল আচরণের দায়ে কিছু ছাত্র-ছাত্রীকে বহিস্কৃত করলে তারা আমার বিরুদ্ধে উঠেপড়ে লাগে।”

তিনি আরো বলেন, কিছুদিন ধরে আমার ও আমার প্রতিষ্টানের সুনাম ক্ষুন্ন করতে “Afiye islam Rupa” নামক একটা ভুয়া ফেসবুক আইডি থেকে বানোয়াট কিছু স্কীনশট ভাইরাল করে আসছে যেগুলোর সাথে আমার কোন সম্পর্ক নাই। তাই আমি বাধ্য হয়ে গত ২৪ মার্চ ফটিকছড়ি থানায় উপরোক্ত আইডির বিরুদ্ধে মামলা দায়ের করেছি।
এছাড়াও একটি মহল উক্ত আইডিকে ভিত্তি করে সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে অপপ্রাচার করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ওসমান গণী তার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুহৃদদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।

Powered by Done 5 Technologies