Take a fresh look at your lifestyle.

পাঁচ হাজার টাকায় ২৩ দিনের নবজাতককে বিক্রি করে দিলেন বাবা

0

 

চট্টগ্রামের হাটহাজারীতে এক বাবা পাঁচ হাজার টাকায় তাঁর ২৩ দিনের নবজাতককে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে কালা গাজী চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নবজাতকের বাবা নুর মোহাম্মদ আজ শনিবার দাবি করেছেন, এটি তাঁর তৃতীয় সন্তান। সন্তান মায়ের বুকের দুধ পাচ্ছে না। তাকে গুঁড়া দুধ কিনে খাওয়ানোর সামর্থ্য তাঁর নেই। তাই দুবাইপ্রবাসী মুছা নামের এক ব্যক্তির কাছে ছেলেকে দত্তক দিয়েছেন তিনি। মুছা তাঁকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। নঈম (৫) ও সমিহা (৩) নামে তাঁর দুই সন্তান আছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ‘২৩ দিনের ছেলেকে বাবা বিক্রি করে দিয়েছেন বলে শুনেছি। মা-বাবাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমানের মাধ্যমে উপজেলায় আনা হচ্ছে। বাচ্চাটিকেও উদ্ধারের চেষ্টা চলছে।’

Leave A Reply

Your email address will not be published.