রবিবার, ১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
জাতীয় ঢাকা দেশের খবর

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক স্বাস্থ্যমন্ত্রী

0a 20200601151322
শেয়ার করুন:
করোনার উপসর্গ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য মোহাম্মদ নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সোমবার (১ জুন) দুপুরের দিকে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ছেলে তানভীর শাকিল জয়।
 
তানভীর শাকিল জানান, ‘এমনিতেই বাবার শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা নিয়ে আছে। আজকে নিউমোনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় জরুরিভিক্তিতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করেছি। এখন অবস্থা স্থিতিশীল।’
 
তানভীর শাকিল আরও বলেন, ‘এমনিতে কোনো শ্বাসকষ্ট নেই। আমরা চার দিন আগে নিজেরাই বাবার করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি, ফলাফল নেগেটিভ এসেছে। তবে আজকে হাসপাতালে ভর্তির পর আবারও স‌্যাম্পল নেওয়া হয়েছে, রেজাল্ট এখনও পাইনি।’
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies