রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরে
উত্তর চট্টগ্রাম চট্টগ্রাম দেশের খবর

রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

received 1557491961088908
শেয়ার করুন:

 

শ্রীকান্ত চৌধুরী : রাঙ্গুনিয়া প্রতিনিধি  আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে রাঙ্গুনিয়ার মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে প্রথম দফার বস্ত্র বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়াস্থ উত্তর সাবেক রাঙ্গুনিয়া ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনে গত ১৬ অক্টোবর (শুক্রবার ) সকাল ১১ঘটিকার সময় অনুষ্ঠিত হয় ৷
উক্ত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত মহোদয় ৷ভুবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের কার্যকরি কমিটির সন্মানিত সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষক শ্রী দেবাশীষ সেন মহোদয় ৷সংগঠনের উপদেষ্টা শ্রী সমর সিকদার ,শ্রী অসিম দে ,শ্রী শ্রীকান্ত চৌধুরী ,শ্রীমতি রুবি দে ,শ্রীমতি সোমা দাশ ,কুমারী তুলিকা দে তুলি এবং আশ্রম মাতা শ্রদ্ধেয়া গীতা মা ৷৷
সংগঠনের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত মহোদয় বলেন আমরা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করছি অনাথ শিশুদের পাশে থাকার ৷তারই পরিপ্রেক্ষিতে প্রথম দফায় শারদ উপহার আজ বিতরণ করতে পেরে আনন্দিত ৷
মঠের সাধারন সম্পাদক মাষ্টার শ্রী দেবাশীষ সেন মহোদয় রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে অনাথ শিশুদের পাশে থাকার জন্য অনুরোধ জানান ৷
উল্লেখ্য যে এবারের দূর্গাপূজায় ২৬৫ জন অনাথ শিশুদের মাঝে বস্ত্র এবং ৫০ জন মায়ের মাঝে শাড়ী বিতরণ করা হবে ৷

Powered by Done 5 Technologies