শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশচট্টগ্রামে জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
অপরাধ বাঁশখালী

বাঁশখালীতে শিক্ষকের ওপর হামলা ও বসতঘর ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের দক্ষিন নাপোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীন ও তার পরিবারের উপর হামলার  প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে  মানববন্ধনে অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাগতিয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ সাদেক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ আল আমিন,চট্টগ্রাম হাটহাজারী কৃষি ইন্টিটিউটের ছাত্র পিন্টু দাশ,বিশিষ্ট ব্যবসায়ী রাশেল দেব ও মোঃ দিদার। পরে মানববন্ধন শেষে শিক্ষক পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য  বাঁশখালী উপজলা নিবার্হী কর্মকর্তা ও থানা প্রশাসনের কাছে লিখিতভাবে স্মারকলিপি ও অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য  বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের  দক্ষিন নাপোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীনের পিতা ২০১৬ সালে মারা যাওয়ার পর তাদের পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তি ও তার বসতভিটা উচ্ছেদ করার উদ্দেশ্য গত শনিবার হামলা মারধর ও বসতঘর ভাংচুর  করে।

এ ঘটনায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় মোঃ গিয়াস উদ্দীন বাদী হয়ে মৃত ইসমাইলের পুত্র মোঃ জসিম ও মোঃ নেছার উদ্দীন সহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies