G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

সিনহা হত্যা মামলা -ওসি প্রদীপসহ ১৫ জনকে আসামি করে মামলার চার্জশিট

0

কক্সবাজারের চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে র‌্যাব।

রোববার সকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ তে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন।

তিনি বলেন, এ মামলায় ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গ্রেপ্তার ১৪ জন ছাড়াও পলাতক আরও একজনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।

গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সাহেদুল ইসলাম সিফাত। হত্যার পর সিনহারা যে রিসোর্টে ছিলেন, সেখানে তল্লাশি করে পুলিশ। মদ ও গাঁজা রাখার অভিযোগে সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আর সিফাতের বিরুদ্ধে হত্যা মামলা করে পুলিশ। রিসোর্ট থেকে আটক করা হয় শিপ্রার আরেক সহযোগী তাহসিন রিফাত নুরকে। পরে নুরকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে কারাগারে পাঠায় পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান।

এদিকে সিনহার মৃত্যুর ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফের বিচারিক হাকিম আদালতে মামলা করেছিলেন। টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, এসআই নন্দ দুলাল রক্ষিতসহ মোট নয় পুলিশ সদস্যকে এ মামলায় আসামি করা হয়। বিচারক তামান্না ফারাহ মামলাটি আমলে নিয়ে টেকনাফ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার তদন্তভার দেওয়া হয় র্যাবকে।

সি-তাজ.কম/হামিদ

Leave A Reply

Your email address will not be published.