রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
জাতীয় দেশের খবর সংগঠন সংবাদ

হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নাই

FB IMG 16078463599783
শেয়ার করুন:

 

হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বেলা সোয়া একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। হেফাজতে ইসলামের মহাসচিবের প্রেস সচিব মুনির আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।

ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত জটিলতা হওয়ায় ১ ডিসেম্বর নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। শুক্রবার রাত আটটার দিকে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ আসে।

হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক।

সি-তাজ.কম/হামিদ

Powered by Done 5 Technologies