সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতেজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কারমেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার
দেশের খবর সব খবর

অভিনেতা আবদুল কাদের আর নাই

resize 350x300x1x0 image 209423 16089531562
শেয়ার করুন:

মারা গেলেন অভিনেতা আবদুল কাদের। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ ডিসেম্বর চেন্নাইতে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে। শারীরিক দুর্বলতার কারণে কেমোথেরাপি না দিয়েই আব্দুল কাদেরকে ২০ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তার পরিবার। দেশে এনে তাকে ভর্তি করানো হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসা চলছিল তার।

হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান আব্দুল কাদের। থিয়েটারের সদস্য হয়ে দলটির ৩০টি প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। মঞ্চে অভিনয় করেছেন ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোমরাই’, ‘স্পর্ধা’, ‘ ‘মেরাজ ফকিরের মা’, দুই বোন’, এখনো ক্রীতদাস’, নাটকগুলোতে।

সি-তাজ.কম/হামিদ

Powered by Done 5 Technologies