শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
জাতীয় সব খবর সারা-বিশ্ব

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব

PicsArt 01 01 03.38.49
শেয়ার করুন:

বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, ‘আগামী বছর আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয়।’

শুক্রবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ মানুষকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় রবার্ট আর্ল মিলার বলেন, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষে আমি বাংলাদেশে আমাদের সব বন্ধু এবং অংশীদারদের একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুস্বাস্থ্যময় নববর্ষ কামনা করছি। এটা অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয় যে অচিরেই আপনাদের সঙ্গে আমরাও বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেব।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বরাবরের মতো বিগত বছরের কঠিন সময়গুলোতেও বাংলাদেশ ও আমেরিকার জনগণের কল্যাণ ও উন্নতির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। এ সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি এবং একসঙ্গে কাজ করার মতো আরো অনেক কিছুই আছে। শুভ নববর্ষ!

সি-তাজ.কম/হামিদ

Powered by Done 5 Technologies